আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ কে

চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ কে

চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সাহেদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র জেলার কামাল হোসেন।

জেলার বলেন ঢাকায় রুট পারমিট নিয়ে দেয়ার কথা বলে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মার্ট থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাহেদের বিরুদ্ধে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় রবিবার সাহেদকে আদালতে হাজির করা হবে। এজন্য আজ বিকাল সাড়ে ৩টার দিকে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়।

এর আগে গত ১৩ জুলাই মেগা মার্ট মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেন মো. সাইফুদ্দিন। সাইফুদ্দিন মেসার্স মেগা মার্ট মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের আত্মীয়। জিয়া উদ্দিন অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে সাইফুদ্দিন তার ব্যবসা দেখাশোনা করেন।

মামলার এজাহারে মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে সাহেদ করিমের কাছ থেকে টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

 


Top