আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


চার বছরের শিশুকে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কাটার চেষ্টা ধর্ষকের ‘মাগো’ বলে চিৎকার

চার বছরের শিশুকে ব্লেড দিয়ে যৌনাঙ্গ কাটার চেষ্টা ধর্ষকের ‘মাগো’ বলে চিৎকার

রাজধানীর খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকা থেকে চার বছরের এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় ধর্ষণ মামলা হয়েছে।

শিশুটিকে উদ্ধার করা পথচারী মাকসুদুল হাসান হৃদয় জানান, প্রতিদিনের মতো ওইদিন অফিস শেষে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দেয়ার জন্য ভুইয়াপাড়া দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত দোকানে হঠাৎ শিশুর কান্না শুনতে পাই। দোকানের শাটারের ফাঁকা দিয়ে এগিয়ে গিয়ে দেখি ৫৫ বছরের এক বৃদ্ধা ব্লেড দিয়ে চার বছরের মেয়ে শিশুটির যৌনাঙ্গ কাটার চেষ্টা করছে। তখন শিশুটি মাগো বলে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। কিন্তু এতেও তার একটুও দয়া হয়নি। উল্টো শিশুটির মুখ চেপে ধরে।

একপর্যায়ে আমি দোকানের শাটারে লাথি মারতে থাকি। লোকজন জড়ো হলে উল্টো শাটারে লাথি মারার জন্য আমাকেই দোষারোপ করতে থাকে। ভেতরে কি চলছে বলতেই দিচ্ছে না।

এরপর খিলগাঁও থানায় কর্মরত আমার ব্যাচমেট তানভীরকে ফোন দেই। ওরা দুই মিনিটের মধ্যেই চলে আসে। এরপর দোকানের ভেতর থেকে হাত বাঁধা চার বছরের মেয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং খিলগাঁও থানায় ধর্ষণ মামলা করা হয়।


Top