আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘোষণা করেছে আপিল বিভাগ

অনলাইন ডেস্ক :

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত মোতাবেক চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘোষণা করেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে চিত্রনায়ক জায়েদ খানেকে তার পদ থেকে বাতিল ঘোষণা করে চিত্রনায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী ঘোষণা করা হয়।

এদিন বিকেল ৫টায় দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করেছে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো সেই সভার মূল দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আজকের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না।

এর আগে, শুক্রবার জায়েদ খান জানান, অবৈধ এই কমিটির ডাকা কোনো মিটিংয়ে তিনি অংশগ্রহণ করবেন না। কারণ, নির্বাচনী তফসিলে ২৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে আপিল নিষ্পত্তি করে ৩০ জানুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা উল্লেখ আছে। সে হিসেবে আপিল নিষ্পত্তি হওয়ার পর আপিল বোর্ডের কোনো এখতিয়ার নেই মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান আর মোহাম্মদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছেন।

 


Top