আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


জনস্রোত ঠেকাতে রবিবার ফেরিঘাটে বিজিবি মোতায়েন

জনস্রোত ঠেকাতে রবিবার ফেরিঘাটে বিজিবি মোতায়েন

দেশে করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ঈদে ঘরমুখো মানুষের ঢল ঠেকানো ও স্বাস্থ্যবিধি মানাতে রবিবার দেশের প্রধান দুই ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হচ্ছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন।

শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান (বিআইডব্লিউটিসি) সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার সকাল থেকে পাটুরিয়া ও শিমুলিয়া ফেরিঘাটে বিজিবি মোতায়েন থাকবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট নিয়ন্ত্রণে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে এক প্লাটুন এবং বারবারিয়া ও সিংগাইরের ধল্লা এলাকায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। অন্যদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মোতায়েন করা হবে ২ প্লাটুন বিজিবি।

এদিকে শনিবার রাতে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতায় শনিবার সন্ধ্যা থেকেই প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। গত ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যেই দৈনিক শনাক্ত সাত হাজার ছাড়ায়।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর সেটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। ঈদ সামনে আসায় ছুটি ঘোষণা করলেও সবাইকে কর্মস্থলে থাকতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আন্তঃজেলা বাস ও নৌ যোগাযোগও বন্ধ করা হয়েছে। তবু নানাভাবে বিকল্প উপায়ে বাড়ি যাচ্ছেন মানুষ। ফেরিঘাটে প্রচণ্ড ভিড়। যা ঠেকাতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এ অবস্থায় বিজিবি মোতায়েনের কথা জানানো হলো।


Top