আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


জমকালো আয়োজনে বাহরাইনে বাংলাদেশ বিজনেস কমিউনিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীদের নিয়ে গঠিত বিজনেস কমিউনিটি বাহরাইনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার দেশটির রাজধানী মানামার গালফ হোটেল কনভেনশন সেন্টারে স্থানীয় সময় রাত ৮টায় নাসিমা আফজালের উপস্থাপনায়,

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মো. নজরুল ইসলাম।

গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন চেম্বার ও জি সি সি চেম্বার ও কমার্স ফেডারেশনের চেয়ারম্যান সামির আব্দুল্লাহ নাস।


এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাহরাইন চেম্বার অফ কমার্সের বোর্ড মেম্বারগণ,

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মুহিজ চৌধুরী।

দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান।

এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আসিফ আহমেদ,

হায়াতুল্লাহ মল্লিককে সভাপতি

ও আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে সাতাইশ জনের কমিটির নাম প্রকাশ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন ও বাংলাদেশ – বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নে এই উদ্যেগকে স্বাগত জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বাহরাইন ও বাংলাদেশী শীর্ষ বাবসায়ী, দেশি বিদেশি সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দগণ।

পরিশেষে সংগঠনের নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি ধন্যবাদ ও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন

এবং অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

 


Top