আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক পরিবারে আহত ৭

জমির বিরোধ নিয়ে সংঘর্ষে এক পরিবারে আহত ৭

মোস্তাফিজুর রহমান টিপুঃ লক্ষ্মীপুর কমলনগরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের সাত জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভূক্তভোগি পরিবারের পক্ষ থেকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করা হয়।
জানাযায়, অজিউল্যা গংরা দীর্ঘ বছর যাবত সফিউল্যাহ গংদের সাথে জমি নিয়ে বিরোধ করে আসছে। এ বিরোধের জের ধরে হঠাৎ শনিবার (১৪নভেম্বর) সকালে তারা ১৮/২০জন দলবল নিয়ে সফিউল্যাহ গংদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে সফিউল্যাহ গংদের ৭জন গুরুত্বর জখম প্রাপ্ত হয়। হামলাকারিরা এ সময় আহতদের সাথে থাকা নগদ টাকা, কয়েকভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নিয়ে যায়।
আহতরা হলেন, কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের সফিক উল্যাহ, আবুলকাশেম, জসিম, মহিউদ্দিন, নিজাম, সিরাজ, শাহিনুর। তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
হামলাকারীরা হলেন, কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের হারুন, কামাল, ফয়েজ আহম্মদ, অজিউল্যাহ, রাহাদ, জামাল, সুরাইয়া, রহিমা, খালেদা,
দক্ষিন চরপাগলা গ্রামের নুরুল আমিন, ইসমাইল, আনোয়ার, চরজাঙ্গালিয়া গ্রামের দুলাল, ফাতেমা সহ ৭/৮জনের সঙ্গবদ্ধ দল।
হামলার বিষয়ে জানার জন্য অজিউল্যাগংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।


Top