আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ আর নেই

জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান তার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে সাবেক আমিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় নির্বাচিত আমির। এর আগে গোলাম আযম ও মতিউর রহমান নিজামী দলটির নির্বাচিত আমির ছিলেন। এর বাইরে বিভিন্ন সময় প্রয়াত আব্বাস আলী খান, মাওলানা আবদুর রহিম দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। তৃতীয় ভারপ্রাপ্ত আমির হিসেবেও মকবুল আহমাদ দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।

মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে মকবুল আহমাদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমির ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমিরের দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ সালে তার স্থলে নতুন আমির হন ডা. শফিকুর রহমান।

মকবুল আহমাদ ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি মকবুল আহমাদ।

 


Top