আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দাগনভুঞাঁ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি :

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্ম সূচী অনুযায়ী মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ আয়োজন করেন দাগনভূঞাঁ উপজেলা,পৌরসভা ও কলেজ ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক চুটটু,সিনিয়র যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু,উপজেলা শ্রমিক দলের কামাল হাজারী,

১নং সিন্দুরপুর ইউনিয়ন বি এন পির আহবায়ক দুলাল, ২নং ইউনিয়ন বি এন পির সদস্য সচিব নাসির, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু, আহবায়ক সাইমুন হক রাজীব,সদস্য সচিব মানিক,যুগ্ন আহবায়ক সাইফ উদ্দিন পলাশ,সাইফুল, শিমুল,সাফা, মাসুদ।সদস্য এলমান,আবির সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ ৷

এ সময় বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতানার মাধ্যমে দলকে সুসংগঠিত করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।


এ সময় আরো বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ কয়েকজন নেতাকর্মীর ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ৷ আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের আইনের আওয়াতায় এনে কঠিন শাস্তি দাবি করছি।

পরে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও তারেক রহমান ককোর মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে একই সঙ্গে দেশ ও জাতীকে করোনা মহামারি থেকে রক্ষা করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


Top