আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


দাগনভূঞায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (১০ মার্চ) সকালে ‘অধিকার,সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’
এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার স.ম.আজহারুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Top