আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দাগনভূঞায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ের লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে  ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহরাজ শারবীন।

ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্ল্যাহ এর সভাপতিত্বে ও উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউণ্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নাছির উদ্দিন, জেলার সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শাহ পরান, সোনাগাজী উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল মোমেন, মাষ্টার ট্রেইনার মোঃ নোমান মিয়াজী, দাগনভূঞা আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলার ৪জন শ্রেষ্ঠ ইমাম ও ২জন শ্রেষ্ঠ খামারীর নাম ঘোষণা করা হয় এবং সনদপত্র বিতরণ করা হয়।


Top