আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


দাগনভূঞায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যে সোমবার (১০ মার্চ) সকালে অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরণের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তার চেয়ে অধিক ক্ষয়ক্ষতি হয় মানবসৃষ্ট দুর্যোগে। মানবসৃষ্ট দুর্যোগ নিয়ন্ত্রণ করা গেলে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেক কমে আসবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। এছাড়াও ভূমিকম্প,অগ্নিকান্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়। বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং দুর্যোগের প্রস্তুতি ও দুর্যোগপরবর্তী উদ্ধারকাজে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান।


Top