আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার

আবদুল্লাহ আল মামুন:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাগনভূঞা উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত।

উপজেলা ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেনী জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, সাবেক জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, সাবেক জেলা সমন্বয়ক আবদুল আজিজ,

ছাত্র প্রতিনিধি প্রিন্স মাহমুদ আজিম, এনসিপি জেলা সংগঠক এডভোকেট মোঃ মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহার প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, অন্যান্য ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


Top