আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


দাগনভূঞায় শিক্ষার্থীদের ডিম খাওয়ানোর মধ্যদিয়ে পালিত হলো বিশ্ব ডিম দিবস

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় বিশ্ব ডিম দিবস উপলক্ষে শিক্ষার্থীদের খাওয়ানো হলো সিদ্ধ ডিম। ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. এ. কে. এম হুমায়ুন কবির।

প্রধান অতিথি শিক্ষার্থীদের ভাজাপোড়া খাবার খাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেন এবং ডিম খাওয়ার অভ্যাস করার কথা বলেন। ডিম হচ্ছে সুপার ফুড। পুষ্টিগুণের বিচারে ডিমকে গর্ভাবস্থায় মায়েদের খাবার তালিকার উপরে রাখতে হবে। তিনি আরও বলেন, শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের অনেকটাই পাওয়া যায় ডিমে। প্রোটিন ছাড়াও এতে রয়েছে ভিটামিন ৬, থিয়ামিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন ১২, ফলিক অ্যাসিড, পটাশিয়াম-ম্যাগনেশিয়াম-সোডিয়াম। এসব উপাদান শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ নূর আহাম্মদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রায় ৩০০ শিক্ষার্থীকে সিদ্ধ ডিম খাওয়ানো হয়।


Top