আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


দাগনভূঞায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্র

আবদুল্লাহ আল মামুন:
স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও দাগনভূঞা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে সোমবার (২৯ মে) সকালে দাগনভূঞা একাডেমি হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনারের প্রধান আলোচক বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুজন কান্তি শর্মা, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে সয়াবিন হতে সয়ামিল্ক প্রস্তুতকরণ বিষয়ক উপর বিশদ আলোচনা করেন বিসিএসআইআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোঃ নাজিম উদ্দিন ও টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদিত উদ্ভিদসমূহ টিস্যু কালচার পদ্ধতিতে চারাগাছ তৈরীসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিসিএসআইআর গবেষক ঢাকা এর রিসার্চ কেমিষ্ট মোহাম্মদ মহি উদ্দিন।

দাগনভূঞা একাডেমি হলরুমে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৯টি স্টলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযু্িক্তর বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। সেমিনারের অতিথিরা এবং শিক্ষার্থীরা স্টল পরিদর্শন করেন। শেষে উপজলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। এধরনের প্রদর্শনীতে অনেক কিছু জানতে সাহায্য করে।


Top