আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


দাগনভূঞায় ৮০ নারী পেলেন ‘হার পাওয়ার প্রকল্পের’ ল্যাপটপ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন এবং আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

উপজেলা আইসিটি অফিসার রাশেদুল আলমের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হার- পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়, যারা ১৩২ ক্লাসের ১০০ ক্লাস কমপ্লিট করেছেন। এই প্রশিক্ষণটি নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। এসময় বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

আজকের এই উদ্যোগ নারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।”এছাড়া, প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আগামী দিনগুলোতে আইটি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে তাদের পরিবার এবং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।


Top