আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের  আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (১৯ জুন) বিকেলে স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা এবং উপস্থিত সকলে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন। ট্রাস্ট’র চেয়ারম্যান এম.এ তাহের পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমেদ হিমেলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম (সেলিম)।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মহি উদ্দিন আহমেদ জুয়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি মানবাধিকারকর্মী কামরুল ইসলাম ক্লাইভ ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নূরুল আলম খাঁন, পরিচালক সিরাজ উদ্দিন দুলাল, ট্রেজারার আবদুল্লাহ আল মামুন,

পরিচালক মোয়াজ্জেম হোসেন মালদার, মোঃ হোসেন, মোখছুদের রহমান পাভেল, মোঃ শাহ আলম (সিনিয়র), শাহ আলম, সদস্য মোহাম্মদ আলমগীর ননী, জাহাঙ্গীর হোসেন, অর্জুন দাস, মোঃ জাকের হোসেন। এসময় ট্রাস্টের সদস্য জহিরুল ইসলাম বাহাদুর, জিয়া উল হক পিন্টু, ফেরদৌস মাহমুদ হিরণ,
ইমরান হোসেন, মোঃ ওছমান, মোহাম্মদ কামরুল ইসলাম (টিটু), ইব্রাহীম খলিল সাইফুলসহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় মনমুগ্ধকর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জীবন হোক বর্ণীল, ঐক্যবদ্ধভাবে দাগনভূঞা প্রেসক্লাবকে এগিয়ে নেওয়া এবং পেশাদারিত্ব মনোভাব নিয়ে সাংবাদিকদের মধ্যে আন্তরিক ঐক্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ নানা বিষয়ে আলোচনা করেন বক্তারা।

শেষে দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও ট্রাস্টের সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমেদ (হিমেল) এর সেজো ভাইয় ফখরুদ্দিন আহমেদ রুবেলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নূরুল আলম খাঁন।


Top