আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


দেশের বিভিন্ন জেলায় করোনায় ১৫৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

কঠোর লকডাউনেও করোনায় গেল ২৪ ঘণ্টায়, দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে, ১৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে।

এদের মধ্যে রাজশাহীতে ১৪ জন, কুষ্টিয়ায় ১৪ জন, চট্টগ্রামে ১৪ জন, বরিশালে ২২ জন, ময়মনসিংহে ১৭ জন, যশোরে ১৭ জন, খুলনায় ১৭ জন, টাঙ্গাইলে নয় জন, চুয়াডাঙ্গায় ছয় জন, ঝিনাইদহে ছয় জন, মেহেরপুরে ছয় জন মারা গেছেন। এছাড়াও, গাইবান্ধায় তিনজন, দিনাজপুরে চার জন, শেরপুর ও ফরিদপুরে দু’জন করে মারা গেছেন। সংক্রমণ বাড়তে থাকায় জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীর চাপ।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি করুণ হয়ে যাবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।


Top