আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দৌলতপুর প্রেসক্লাবে ইউএনও’র তালা,বিভাগীয় তদন্ত চায় বিএমএসএফ

দৌলতপুর প্রেসক্লাবে ইউএনও’র তালা,বিভাগীয় তদন্ত চায় বিএমএসএফ

আশ্চয্যবোধক দিয়েই আজকের শুরুটা। সাংবাদিকরা আর কত নির্যাতন,মামলা–হামলা আর লাঞ্ছনার শিকার হলে বাংলাদেশ জেগে উঠবে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে গোটা সাংবাদিক সমাজ।

স্বাধীনতা দিবসের প্রাক্বালে আজকের খবর হলো মানিকগঞ্জের দৌলতপুরে ইউএনও’র চাঁদাবাজির সংবাদ প্রকাশের জের ধরে আজ সকাল ৭টায় প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দিয়েছেন ইউএনও। এমন ঘটনা স্থানীয় সাংবাদিকরা বিএমএসএফকে নিশ্চিত করেছেন।

পুরো ঘটনাটি সাংবাদিকদের কাছে খুবই বেদনাদায়ক। এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদটির বিচার বিভাগীয় তদন্ত চায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

২৬ মার্চ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএসএফের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দৌলতপুরের ঘটনা নিরসনে দ্রুত সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সুরাহার দাবি করেন। নয়তো সাংবাদিকরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবেন।

স্বাধীনতার সুবর্নজয়ন্তীর এই শুভক্ষনে গণমাধ্যম হোক সকল দূর্ণীতি উৎপাটনের হাতিয়ার।


Top