আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


নারায়ণগঞ্জের কারখানায় আগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানির সেজান জুস কারখানায় আগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৫২টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। স্বজনরা মৃতদের থেকে আপনজনদের শনাক্ত করতে পারছেন না। তাই মরদেহের নমুনা সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবের টিম কাজ শুরু করেছে।

আজ শুক্রবার (৯ জুলাই) বিকালে সিআইডি নমুনা সংগ্রহের জন্য মরদেহের দাবিদার আত্মীয়-স্বজনদেরও নমুনা সংগ্রহ করছে।

সিআইডি ফরেনসিক ডিএনএ ল্যাবের সহকারী ডিএনএ এনালিস্ট আশরাফুল আলম জানান, পাঁচ সদস্যের টিম নমুনা সংগ্রহের কাজ করছে। মরদেহ শনাক্তের জন্য স্ত্রী, সন্তান, বাবা-মায়ের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা দেবাশিষ বর্ণম আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের জানান, কারখানার চতুর্থ তলা পর্যন্ত তল্লাশি করে আজ ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় তল্লাশি শুরু করেছেন। পরে জানা যাবে আরও কোনও মরদেহ আছে কি না।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ভুলতা কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস কারখানায় আগুন লাগে। রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

আগুনের খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, ডেমরা, আড়াইহাজার, আদমজী ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন। পরে আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ শুরু করে।

শুক্রবার ভোরের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু সকালে ভেতরে আবার আগুন বেড়ে যায়। সকাল সোয়া ১০টার দিকেও ছয় তলা কারখানা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার সামনের দিকে আগুন জ্বলতে দেখা যায়।


Top