আজ || শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা    
 


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধারতে গিয়ে তিন পর্যটক নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশের ছোট ফেনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকরা হলেন- ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৬), একই গ্রামের বাসিন্দা ও বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (৩১), নজরুল ইসলাম স্বপন (২০)।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান,২৩ জন পর্যটক শনিবার সকালে মুছাপুর ক্লোজারে বেড়াতে আসেন। পরে তাদের মধ্যে থেকে সাতজন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন। এক পর্যায়ে হঠাৎ জোয়ার এলে তিনজন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর জানান,পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের আগমন ও নৌকায় চড়ে নদীতে নেমে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


Top