আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বেলাল হোসেন (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চরফকিরা যুবলীগের যুগ্ন সম্পাদক

রোববার (৭ মার্চ) দুপুরে বসুরহাট হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন পিবিআই পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘গ্রেফতার বেলাল হোসেন কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহীমের ছেলে। তাকে নিয়ে বিকেলে অভিযান পরিচালিত হবে।’

স্থানীয় সূত্র জানায়, রোববার (৭ মার্চ) সকালে বসুরহাট ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সমাবেশের আয়োজন করেন। সেই সমাবেশস্থল থেকেই পিবিআই বেলালকে গ্রেফতার করেছে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পরে ২৩ ফেব্রুয়ারি সকালে সাংবাদিক মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাষ্টার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামালা দায়ের করেন। পুলিশ মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করে।

 


Top