আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন গ্রেফতার ১

নোয়াখালীতে এক গৃহবধূকে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে বিবস্ত্র করে মুখমণ্ডলে লাথি মারাসহ মারধরের ভিডিও ফেসবুকে প্রচার করার ঘটনায় দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। অভিযোগ রয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়খালের পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ তরুণ ওই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রবিবার (৪ অক্টোবর) আবদুর রহিম (২২) নামে এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। পুলিশের ৫টি ইউনিট অন্য বখাটেদের ধরতে অভিযানে নেমেছে।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে, খালপাড় এলাকার একটি বাড়িতে ২০/২৫ দিন আগে এ ঘটনা ঘটে। তবে ওই ভিডিও আজ রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওচিত্রে দেখা যায়, ওই গৃহবধূ নিজেকে রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু নির্যাতনকারীরা তার পোশাক কেড়ে নিয়ে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারী কিশোরদের ‘বাবা’ বলে ডাকেন এবং তাদের পায়ে ধরেন। এরপরও তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং এক যুবক কয়েকবার তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে শরীর মাড়িয়ে দেয়। এরপর তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। দুর্বৃত্তরা তার নগ্ন ছবি ধারণের চেষ্টাও চালায়। একজন হাত উঁচিয়ে ইন্ধন জোগায়। আরেকজন তার শরীরে থাকা অবশিষ্ট পোশাকও টেনে নেয়। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় আরেকজন।

বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেনের নজরে আসে। এরপর এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

থানা সূত্র আরও জানায়, পুলিশ আজ ভিকটিম ওই নারীকে তার বাবার বাড়ি থেকে সন্ধ্যায় উদ্ধার করে। তিনি পুলিশকে জানান, ২০/২৫ দিন আগে এ ভিডিওচিত্র ধারণ করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িত আবদুর রহিমকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 


Top