আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও: এবার আসামি কালাম গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ভিডিও: এবার আসামি কালাম গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া মামলার অন্যতম আসামি কালামকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার রাত ৮টার দিকে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে সে আত্মগোপনে ছিল।

তিনি আরও বলেন, কালাম ওই গৃহবধূকে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে। তাকে রাতেই বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

 


Top