আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীর ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীর ট্রলারডুবি, নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীর ট্রলার ডুবে নববধূ ও শিশুসহ ৭জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

হাতিয়া টাংকির বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে নিহত নববধূর নাম তাসলিমা বলে জানা গেছে। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা জানা যায়নি।

 


Top