আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

দুস্ত মানবতার কল্যানের লক্ষে বাহরাইনস্থ নোয়াখালী বাসির প্রানের সংগঠন, নোয়াখালী ওয়েলফেয়ার সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী মানামা একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯ টায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহছান উল্ল্যাহ মাসুদের পরিচালনায় পবিত্র কোরান তেলোওয়তের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নজরুল ইসলাম মানিক, গেস্ট অব অনার ছিলেন সংগঠনের সহ সভাপতি হারুন অর রসিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম, এসময় আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মীর হোসেন সুজন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সুমন,

অর্থ সম্পাদক জাকের হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ আকরাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সোহাগ, সহ অর্থ বিষয়ক সম্পাদক জুনায়েদ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে কামাল উদ্দিন আহমেদ কে সভাপতি এবং
আহছান উল্যাহ মাসুদ কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বক্তারা বলেন বাহরাইনে বসবাসরত নোয়াখালীর সকল কে একই ছাতার নিছে নিয়ে আসতে হবে এবং অসহায় বিপদ গ্রস্হদের পাশে দাঁড়িয়ে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার জন্য বদ্ধপরিকর। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি। ঘোষনা করা হয়।


Top