আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


পবিএ মাহে রমজান উপলক্ষে কাতারে কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনি

কাতারের রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকার ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা সমিতি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন। বক্তব্য রাখেন প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ও দূতাবাসের সামরিক উপদেষ্টা খায়ের উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভপতিমণ্ডলীর সদস্য সফিকুল ইসলাম তালুকদার বাবু,

জসিম উদ্দিন দুলাল, হাজী বাসার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আমিনুল হক, ব্যাংকার শাহাদাৎ হোসেন নাসির, আবদুর রাজ্জাক ও আবদুল মালেক।

কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন আঞ্চলিক সমিতিকে দেওয়া হয় শুভেচ্ছাস্বরূপ সমিতির লগো খচিত মগ।


মুফতি ফজলুর রহমান ত্বোহার দোয়া শেষে ইফতার গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


Top