আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী মানামার একটি অভিজাত হোটেলে সংগঠনের সভাপতি রশিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান মিয়া,
প্রধান বক্তা ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ কায়েস আহমেদ,

বিশেষ অতিথি ছিলেন মাওলানা গাউস উদ্দিন, মাওলানা ক্বারী সুলেমান, বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখার ভারপ্রাপ্ত সভাপতি সেলিম চৌধুরী, মো. শাহ আলম, মো. অলিউর রহমান, মো. সুনাম লতিফ, মো. সুমন, সম্রাট নজরুল ইসলাম, মো. খালিদ মিয়া, মো. তারেক, মো. ছাব্বির আহমেদ, মো. শওকত মোড়ল, মো. জয়নাল আবেদীন‌, সাব্বির আহমদ, মাতাব মিয়া সহ আরো উপস্থিত ছিলেন: রাজনৈতিক, ইসলামিক, সামাজিক আঞ্চলিক সংগঠন ও সর্বস্তরের বাংলাদেশী বাহরাইন প্রবাসীরা।

আলোচনা শেষে ফিলিস্তিনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও হাসপাতালে যারা চিকিৎসা অবস্থায় রয়েছে তাদের সুস্থতা কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top