আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!

পরশুরাম ও ফুলগাজিতে ৮ দফা দাবিতে সর্বস্তরের ফেনীবাসীর অংশগ্রহণে পদযাত্রা কর্মসূচি!

ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে টেকসই বাঁধ নির্মাণ সহ ৮দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীর ছয় উপজেলার হাজারখানেক স্বেচ্ছাসেবী, সাধারণ মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও কমিউনিটির প্রতিনিধিরা। ওসমাণ গণি রাসেল-নিশাদ আদনানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুফতি আব্দুল হান্নান, আবু তালেব রিপন, আব্দুর রহিম ফরহাদ, জাহিদুল ইসলাম, আজিজ উল্লাহ আহমদি, নূর নবী হাসান, খন্দকার সুমন ও অন্যান্যরা।

কার্যক্রমের শুরুতেই মাইলস্টোন ট্যাজেডিতে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ফাত্তাহ। পদযাত্রাটি ফেনী শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পাউবো অভিমুখে গিয়ে শেষ হয়। কর্মসূচীর আয়োজকরা এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে তাদের দাবি পেশ করেন। পাউবো কর্মকর্তারা দাবিদাওয়া মানার আশ্বাস দিয়ে পদযাত্রা শেষ করার আহবান জানান। এরপর আয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা দূরীকরণে অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন।

পদযাত্রায় বক্তারা তাদের দাবিদাওয়া মেনে না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।
কর্মসূচীর পক্ষ থেকে ফেনী প্রবাসী উদ্যোগের জিয়াউল হক, নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক নুর করিম মুন্না, সাইদুল তানজীল, মো. পিয়াস, মোজাম্মেল মিঠু, শাহাদাত সহ উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।


Top