আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


প্রবাসীর স্ত্রীকে ভিডিও’র ভয় দেখিয়ে ৪ বছর ধর্ষণ, যুবলীগ নেতা গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ফেসবুকে ওই ভিড়িও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৪ বছর ধরে অবৈধ মেলামেশায় বাধ্য করার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৩০) জেলার দাগনভূঞাঁ উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে রবিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,উত্তর আলীপুর এলাকার জসিম উদ্দিন দুলালের ছেলে দেলোয়ার হোসেন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে।
ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় এমনকি দুই সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে গত চার বছর ধরে ওই নারীকে ধর্ষণ করে আসছিল সে।

দুই সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি ওই নারীর। নানা অজুহাতে বেশ কয়েকবার মারধর করা হয় তাকে।

গত দুই মাস আগে প্রবাসফেরত স্বামীর কাছেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন নির্যাতিতা গৃহবধূ। পরে বাধ্য হয়ে স্বামী ও ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন তিনি।
ভুক্তভোগী নারী জানান, ‘ঘরে আমার বৃদ্ধ শাশুড়ি ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছি। একদিন দেলোয়ার ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে। পরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করেও পারিনি। ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার ভয় ও পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। প্রতিবাদ করলে মারধর করত।

সম্প্রতি আমর স্বামী দেশে আসলে আবারও উৎপাত শুরু করলে বিষয়টি স্বামীকে জানাই। রাতের বেলায় ঘরের আশপাশে দেলোয়ার ঘোরাফেরা করে।

এক পর্যায়ে তার প্রস্তাবে রাজি না হলে মোবাইল ফোনে স্বামীকে মেরে আমাকে বিধবা করার হুমকি দেয়।
ওই নারীর প্রবাসফেরত স্বামী জানান, রাতের বেলায় কয়েকবার তাকে ধাওয়া করেছি। পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি ভুক্তভোগীর পরিবার আমাকে জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দাগনভূঞাঁ থানার ওসি মো. হাসান ইমাম ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


Top