আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

মঙ্গলবার দুপুরে সাড়ে ১২ টায় পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা আত্মহত্যা করেন।

কাটা পড়া প্রেমিকের নাম মো. ফজলের রহমান (১৯) । সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে।
ও মেয়েটির নাম ফারজানা আক্তার মুক্তা (১৮) সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারনদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে।

ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফজলের রহমান প্রেমের টানে লালমনিরহাট থেকে ছুটে আসে প্রেমিকার নিকট। কিন্তু প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় এই প্রেমিক যুগল আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারনা। খবর পেয়ে বোয়ালমারী ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করেছেন।
বোয়ালমারী ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রাজবাড়ি রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মৃতদেহ বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Top