আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস

ফেনী প্রতিনিধি :

একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌসের গর্ভ ভূমিষ্ঠ হওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। জান্নাতুল ফেরদৌস নোয়াখালীর সেনবাগ উপজেলার দলী গরুকাটা হাজারী বাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।

শুক্রবার (২ এপ্রিল) চার সন্তান ও মা সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে একসঙ্গে চার সন্তান জন্ম দেন গৃহবধূ জান্নাতুল ফেরদৌস।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রসববেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসা হয় ওই গৃহবধূকে। সেখানে স্বাভাবিক একসঙ্গে চার সন্তান প্রসব করান গাইনী বিশেষজ্ঞ ডা. আবদুল কাইয়ুম।

জান্নাতুল ফেরদৌস বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে এ চার সন্তান দান করেছেন। নবজাতকদের বাবা ফরহাদ বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো।

ডা. আবদুল কাইয়ুম বলেন, ‘আগের করা আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টর আলোকে জান্নাতুল ফেরদৌসের স্বজনরা বলেছিলেন তিন বাচ্চা রয়েছে। কিন্তু আমাদের হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি সিভিয়ার একলামশিয়া রোগে ভুগছেন। এরপর একে একে তিন সন্তান প্রসব করেন ওই মা। পর আরও এক সন্তান প্রসব করেন তিনি।

এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় জান্নাতুল ফেরদৌসের পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

 


Top