আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীতে ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ৪ মেম্বার প্রার্থীসহ আটক ১৩

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোট চলছে। এ সময় নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ৪ মেম্বার প্রার্থীসহ ১৩ জনকে আটক করা হয়। পাশাপাশি একটি কেন্দ্রে প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনী দায়িত্ব থেকে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল থেকে ভোট শুরু হয়। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রের আশপাশসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফােরণ করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফােরণ হয়। ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আবুল কালাম (মোরগ), শওকত জোবায়ের (আপেল), মো. সোহেল রানা (ফুটবল) ও মো. সেলিমকে (তালা) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভোট শুরুর প্রথম তিন ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করায় ১৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড মধুগ্রাম কেন্দ্রের বুথে গোপন কক্ষে প্রবেশ করে প্রার্থীর পক্ষে কাজ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৮টি ইউনিয়নে ২২ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য পদে ২৫১ জন এবং সংরক্ষিত মহিলা পদে মোট ৫৬ জন নির্বাচনে লড়ছেন। এছাড়া পরশুরামের মির্জানগর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।


Top