আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীতে সাংবাদিক আবদুর রহিমের উপর হামলা ৪ বালুখেকোর এর বিরুদ্ধে মামলা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিশেষ প্রতিবেদক:

ফেনীর সোনাগাজীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চার বালুখেকোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে সোনাগাজী মডেল থানা সূত্র এ প্রতিবেদককে জানান, ঘটনার পর থেকে আসামিগণ পলাতক রয়েছে।পুলিশের পক্ষ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি উপজেলা যুবদলের সদস্য মফিজুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুদ্দিন ফারুক, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর রুবেল ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন বাদামতলি বাজারে সাংবাদিক রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় স্বপন স্টোরের মালিক মোহাম্মদ স্বপন জানান, সাংবাদিক রহিম তার দোকানের সামনে ছিল। এসময় ১০/১২জন যুবক তাকে ঘিরে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা বেরিয়ে আসলে প্রাণে রক্ষা পায় রহিম। এসময় স্বপনের দোকানেও ব্যপক ভাংচুর চালায় হামলাকারীরা।

আহত আবদুর রহিমকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরবর্তী

ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ভিকটিম ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাহারনামীয় চারজনসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Top