আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১

বিশেষ প্রতিবেদক:

ফেনীতে অভিনব কায়দায় জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় সোয়া কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ দ্বিজেন ধর নামে এক চোরা কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ সুপার জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে কুমিল্লার দিকে মাদকের চোরাচালান যাচ্ছে। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলে ও জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


Top