আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীতে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক করেছে র‌্যাব-৭

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাজীর মিষ্টি মেলা এন্ড বাগদাদ রেষ্টুরেন্ট এর সামনে থেকে ৭ হাজার ৭৩০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. সেলিমকে (৩৫) আটক করেছে র‌্যাব।

আটককৃত মো. সেলিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালিয়া মান্ডার এলাকার মনির হোসেনের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাজীর মিষ্টি মেলা এন্ড বাগদাদ রেষ্টুরেন্ট এর সামনে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাদক বিক্রেতা মো. সেলিমকে আটক করে। এসময় তার হাতে থাকা স্টিলের সিলভার রংয়ের বালতির ভিতরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৭ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৮ লাখ ৬৫ হাজার টাকা।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র‌্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে সুকৌশলে চট্টগ্রাম এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফেনী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিলো।

র‌্যাব আরো জানায়, আটককৃত ব্যাক্তি ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


Top