আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর দাগনভুঞাঁ উপজেলার রাজাপুরে সিএনজি কার্গোভ্যানের সংঘর্ষে নিহত ১,আহত-৪

ফেনী প্রতিনিধি :

ফেনীর দাগনভূঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের রাজাপুরে সিএনজি অটোরিক্সা-কার্গোভ্যানের সংঘর্ষে তারিকুল ইসলাম সম্রাট (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত চারজন। সোমবার বিকেলে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলে অটোরিক্সার যাত্রী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফেনী-সোনাইমুড়ি সড়কের দাগনভূঞাঁ উপজেলার রাজপুর এলাকায় কোরেশমুন্সী থেকে ফেনীমুখী যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দূমড়ে-মুচড়ে যায়। এসময় অটোরিক্সার ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত মো. সাব্বির, মো. আইয়ুব আলী, মারহাজান বেগম ও রহিমা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তারিকুল ইসলাম সম্রাট জেলার দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া পাটোয়ারী বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহত সম্রাট ওষুধ কোম্পানী ডিসেন্ট ফার্মতে কর্মরত ছিলেন।

কোরেশমুন্স পুলিশ ফাঁসির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা করা হয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।।


Top