আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।রোববার (১ অক্টোবর) সকালে প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রবীণ কল্যাণ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ বিজয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সহ সভাপতি মাষ্টার খুরশিদ আলমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ কল্যাণ সমিতির সদস্য মাষ্টার আবুল কালাম আজাদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা প্রবীণ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ আবদুল হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফ হোসেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো, বীর মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাকের সাবেক চীফ সাব এডিটর মীর মোস্তাফিজ আহমেদ, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রবীণ কল্যাণ সমিতির সদস্য হাজী আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও প্রবীণ কল্যাণ সমিতির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ হারুন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর  মোঃ মমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

শেষে প্রবীণদের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়। আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে।


Top