আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (০৮ মার্চ) সকালে ‘নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’। এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষিকা জুলি আক্তার রিমির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (সিনিয়র) কুলছুম আক্তার।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিশাদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আরা, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার ও ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী হোসনে আরা কাউসার প্রমুখ।


Top