আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবদুল্লাহ আল মামুন:
” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা আইসিটি অফিসার মোঃ মহসিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ হাওলাদার, থানার ওসি (তদন্ত) মোঃ আলী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহাম্মদ করিম, ইউডিএফ মোঃ ইসমাইল হোসেন, দাগনভূঞা একাডেমির শিক্ষক মোঃ আবদুল জলিলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষযটিও তুলে ধরেন তারা।


Top