আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোকসজ্জা, বিশেষ প্রার্থনা, আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, থানার ওসি তদন্ত মোঃ রাসেল মিয়া, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ ভূঁইয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলমগীর হোসেন ও উপজেলা শিল্প কলা একাডেমির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।


Top