আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় আউশ ধান, ব্রিধান ৯৮ জাত নিয়ে স্থানীয় কৃষকদের নিয়ে বুধবার ( ৩০ অক্টোবর) দুপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জুলফিকার হায়দার।

স্থানীয় কৃষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কৃষক মোঃ বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ অর্ধ শতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষকদের মধ্যে বীজ সংরক্ষণ, বিতরণ বিষয়ে নানা পরামর্শ দেওয়া হয় এবং বীজ উৎপাদনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।


Top