আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় গরু হৃষ্ট পুষ্টকরণ ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে  আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ  ৭দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কাওছার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জাতীয় যুব পদক প্রাপ্ত আকবর হোসেন।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।


Top