আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় চলছে পুষ্টি সপ্তাহ

দাগনভূঞা প্রতিনিধি:
মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্যকে সামনে রেখে অপুষ্টিজনিত রোগব্যাধি থেকে প্রজন্মকে রক্ষাসহ সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে দাগনভূঞায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ চলছে। এ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে শনিবার (১০ জুন) সকালে দাগনভূঞা উপ স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় পুষ্টি সপ্তাহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ নজরুল ইসলাম। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সমাজসেবক মোঃ আনোয়ার উল্যাহ ও সমাজকর্মী মোঃ মঞ্জু আলী প্রমুখ।

সভায় বক্তারা শিশু মৃত্যুর হার রোধে, গর্ভবতী মায়েদের পুষ্টির প্রতি লক্ষ্য রাখা এবং কিশোর কিশোরীদের পুষ্টিকর খাদ্য গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। এই পুষ্টি সাপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।


Top