আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় চাঁদপুর প্রবাসী ফোরামের নতুন কমিটি গঠন

আবদুল্লাহ  আল মামুন:

প্রবাসীদের মানবিক সংগঠন ‘প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম’ এর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটি গঠন করা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ফোরামের এক সভায় ফোরামের নেতৃবৃন্দরা আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
দুবাই প্রবাসী আলী আশ্রাফ বাবুলকে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিন রিপনকে সহ সভাপতি ও কাতার প্রবাসী মোঃ ইমরান উদ্দিনকে সাধারণ সম্পাদকসহ ২১ জন বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয় এবং মাঈন উদ্দিন ফরহাদকে আহ্বায়ক ও মাঈন উদ্দিন রিপনকে সদস্য সচিব করে স্থানীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে অত্র বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের প্রধান উপদেষ্টা দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম ক্লাইভ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু, সমাজসেবক মোঃ সাহাব উদ্দিন, ফোরামের সভাপতি আলী আশ্রাফ বাবুল, সহ সভাপতি নিজাম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান উদ্দিন ও স্থানীয় কমিটির সদস্য সচিব মাঈন উদ্দিন রিপন প্রমুখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, ফোরামের সদস্যরা যেভাবে মিলেমিশে প্রবাসীদের পাশাপাশি এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সেটি সত্যি প্রশংসনীয়। সততার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২০২০ সালে এই মানবিক সংগঠনটির যাত্রা শুরু হয়।


Top