আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আবদুল্লাহ আল মামুন:
“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যে দাগনভূঞায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জুলফিকার হায়দার। আরও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, কৃষক নেয়াজের রহমান প্রমুখ। এসময় সকল উপসহকারী কৃষি কর্মকর্তা ও অত্র দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের খাদ্য শস্য ধ্বংস করছে। তাই আমরা ইঁদুর নিধন করতে না পারলে খাদ্য শস্য রক্ষা করা সম্ভব নয়। এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করব।

শেষে অতিথিবৃন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে একটি জীবন্ত ইঁদুর নিধন করেন।


Top