আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় সোমবার সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার রাজাপুর ইউনিয়নের মেহেদীপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম।
তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারী মহিলাদের উদ্দেশ্যে ডা. তৌহিদুল ইসলাম তার বক্তব্যে মহিলা ও শিশুদের বিভিন্ন রোগ ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিত মহিলাদের অবগত করেন। পাশাপাশি আমাদের শরীরের জন্য  অত্যাবশকীয় উপাদান পানির উপকারিতা সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও নির্মাণাধীন মেহেদীপুর কমিউনিটি ক্লিনিক এ প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ডাক্তার এর ব্যবস্থা করে দেন যাতে গ্রামের মহিলারা সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।

এসময় তথ্যসেবা সহকারী আনজুমান আক্তারসহ স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন। শেষে একশত টাকা করে সম্মানি ভাতা এবং নাস্তা দেয়া হয়। উঠান বৈঠকে ৫০ জন নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মহিলাদেরকে নাশতা ও ১০০ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।


Top