আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় তথ্য আপা’র উঠান বৈঠক

দাগনভূঞা প্রতিনিধি:
জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য আপা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় বৃহস্পতিবার দুপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া।

উপজেলা তথ্য আপার তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সিলোনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা সহকারী আঞ্জুমান আরা।

বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকার মান উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে এবং  নারীদের আধুনিক সম্পর্কে সচেতনতামূলক আলোচনা হয়। আমরা এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি। এক্ষেত্রে মায়েদেরকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হলে ডিজিটাল পদ্ধতি শিখতে হবে। তবেই স্মার্ট হবে। ভালভাবে পড়াশোনা করে ও ভাল শিক্ষায় শিক্ষিত হতে হবে।

উঠান বৈঠকে সিলোনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১০০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


Top