আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় দুগ্ধ উৎপাদন বিষয়ে খামারীদের সাথে দিনব্যাপি প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের দুগ্ধউৎপাদন খামারীদের সাথে বৃহস্পতিবার দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা খামারীদের সাথে ডেইরি ভ্যালু চেইন, ডেইরি উৎপাদন ও পালন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও খামারীদের সাথে ডেইরি মৌসুমী ক্যালেন্ডারের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষন দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মৌসুমী ক্যালেন্ডার তৈরির মাধ্যমে খামারীরা সারাবছর ধরে পশুপালন সংক্রান্ত কী কী ঝুঁকির সম্মুখীন হতে হয় তা চিহ্নিত করতে পারবেন এবং ঝুঁকি মোকাবিলার জন্য কর্মপরিকল্পনা তৈরি করতে পারবেন। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, লাইভস্টক ফিল্ড এ্যসিস্ট্যান্ট (এলএফএ), লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)সহ দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩৭ জন খামারী অংশ নেয়।


Top