আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় দু’দিনের প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপী পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল” এর উপর ২ দিন ব্যাপী কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে মঙ্গলবার (১১ জুন) এ প্রশিক্ষণের সমাপনী হয়। প্রশিক্ষণ শেষে ওইদিন বিকেলে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছে চারা ও বীজ বিতরণ করা হয়।

দাগনভূঞা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনা প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পুষ্টি চাহিদা নিশ্চিত ও অনাবাদি পতিত জমিগুলোকে আবাদে আনার লক্ষ্যে বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করার আহ্বান জানান।

উল্লেখ্য, দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ গত ১০ জুন শুরু হয়। প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক কৃষাণীরা অংশ নেন।


Top