আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, পৌরসভা,  থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ইমাম হাছান কচি, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল হক, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী,

 

পল্লী বিদুৎ ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সুলতানুল আলম চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিশাদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। এই ভাষণের মাধ্যমে বাঙালির মুক্তি সংগ্রামের উজ্জীবিত করেছিল। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Top